দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন

দিনাজপুরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে গ্রাহক ফোরাম মানববন্ধন করেছে এবং ব্যাংকের গ্রাহকদের ওপর হামলার নিন্দা জানানো হয়েছে। বক্তারা ব্যাংক দখল ও অর্থপাচারের অভিযোগ তুলে প্রতিবাদ জানান।

সাদাকাত আলী খান, দিনাজপুর
দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন
দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের লিলিরমোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে ঢাকায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপর পুলিশি হামলার নিন্দা জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, ‘এস আলম গ্রুপ এক লক্ষ ৩১ হাজার কোটি টাকারও বেশি পাচার করেছে। তারা ব্যাংক দখল করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে চায়। ব্যাংকের গ্রাহকরা তা হতে দিবে না। ব্যাংকের তিন কোটি গ্রাহক আছে। আবারো স্বৈরাচারী কায়দায় ইসলামী ব্যাংক দখল করতে চাইলে ব্যাংকের তিন কোটি গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা রাস্তায় নামতে বাধ্য হবে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী নজরুল ইসলাম, সদস্যসচিব আব্দুর রাজ্জাক, ব্যাংকের গ্রাহক সাদাকাত আলী খান, অ্যাডভোকেট ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম, আকবর হোসেন, মাহবুবুর রহমান, মো: সিরাজুল ইসলাম, মতিউর রহমান কামাল, নাসির উদ্দীন, আব্দুল বাতেন প্রমুখ।