বগুড়া সিটি করপোরেশন ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে জামায়াতের অভিনন্দন

ফ্যাসিস্ট সরকারের আমলে বগুড়াকে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত করা হয়েছিল।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
প্রধানমন্ত্রীকে জামায়াতের অভিনন্দন
প্রধানমন্ত্রীকে জামায়াতের অভিনন্দন |ফাইল ছবি

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা।

বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই ধন্যবাদ জানান।

একইসাথে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বগুড়াকে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত করা হয়েছিল। বগুড়ার সার্বিক উন্নয়ন করার জন্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।