ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদক সেবীদের মাদক সেবনে বাধা দেয়ায় পানের বরজে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল হক ভুইয়া বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
এর আগে শুক্রবার রাতে উপজেলার ছোনাউটা গ্রামে পানের বরজে আগুন দেয়ার ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের কৃষক আবদুল হক ভুইয়া তার জমিতে পান চাষ করেন। সেই পানের বরজের মধ্যে ঢুকে মাদকসেবীদের নিয়ে প্রায়ই নেশা করে পার্শ্ববর্তী পাটিখালঘাটা গ্রামের মাদক সেবী সুজন আকন। বাধা দিলে ক্ষিপ্ত হয় সুজন ও অন্য মাদকসেবীরা। শুক্রবার রাতে কৃষক আবদুল হক ভুইয়ার পানের বরজে আগুন দেয় সুজন ও তার লোকজন।
কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



