শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার ভিত্তিক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লারের সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল আহাদ এবং সাধারণ সম্পাদক মো: ইউনুস কবির।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের সিজনস গ্রান্ড রেস্টুরেন্টে আয়োজিত বিশেষ সাধারণ সভায় ১৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি আহাদ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক ইউনুস কবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী।
সভায় সভাপতিত্ব করেন ১২তম কার্যনির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার সানি এবং পরিচালনায় ছিলেন ১২তম কমিটির অন্য সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মো: মাহবুবুর হাকিম।



