সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সাক্ষাৎ

প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সাক্ষাৎ
সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সাক্ষাৎ |নয়া দিগন্ত

প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (১৫ মে) সিলেট নগরীর কুমারপাড়ায় মন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে উপপ্রধান তথ্য অফিসার মন্ত্রীকে তার বিভিন্ন সরকারি কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের আলোকচিত্র সম্বলিত একটি ফটো অ্যালবাম উপহার দেন।

আলাপকালে মন্ত্রী আঞ্চলিক তথ্য অফিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দিতে তথ্য কর্মকর্তাদের আরো নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: বোরহান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।