সুন্দরবনে ১৫ শ’ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার

‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল দুষ্কৃতকারী হরিণ শিকারী ওই স্থানে ফাঁদ দিয়ে হরিণ শিকারের প্রস্ততি নিচ্ছিল। এমন সময় অভিযান পরিচালনা করা হয়।’

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
হরিণ ধরার ফাঁদ উদ্ধার
হরিণ ধরার ফাঁদ উদ্ধার |নয়া দিগন্ত

সুন্দরবন খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনের অধিনস্থ শিবসা বন টহল ফাঁড়ির চরের খাল এলাকায় অভিযান চালিয়ে ১৫ শ’ ফুট হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে বন বিভাগ অভিযান চালিয়ে এই হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে। অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো: শরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কালাবগী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার আবদুস ছালাম, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বন বিভাগের স্টাফরা।

এসিএফ মো: শরিফুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল দুষ্কৃতকারী হরিণ শিকারী ওই স্থানে ফাঁদ দিয়ে হরিণ শিকারের প্রস্ততি নিচ্ছিল। এমন সময় অভিযান পরিচালনা করা হয়। তবে বন বিভাগের অভিযানের বিষয়টি জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১৫ শ’ ফুট হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়।’

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে বন্যপ্রাণী আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এর সাথে জড়িত ব্যক্তিদের আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।’