মধ্যপাড়া পাথর, বড় পুকুরিয়া কয়লা খনি ও ৫৫০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের সঙ্কট দূরীকরণসহ ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে এই প্রথম দেশের চার মন্ত্রী ও তিন এমপি দিনাজপুরের খনি এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে ভবিষ্যৎ রূপারেখা তৈরি করতে মন্ত্রী এমপিরা স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১২ মে) সকালে দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মধ্যপাড়া পাথর খনিতে বিদ্যমান সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের এমপি আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৫ আসনের এমপি এ জেড এম রেজোয়ানুল হক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



