লৌহজংয়ে ইয়াবাসহ গ্রেফতার ২

উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের পাকা রাস্তা এলাকায় অভিযান চালায়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
ইয়াবাসহ গ্রেফতাররা
ইয়াবাসহ গ্রেফতাররা |নয়া দিগন্ত

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০মে) সকাল ৯টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন মো: মাকসুদুর রহমান (৩৮) ও মো: তামিম ফকির (২৫)। তাদের দু’জনেরই বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান-উল-ইসলাম এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, আজ সকাল সোয়া ৯টায় লৌহজং থানার এসআই (নি:) প্রবীর সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের পাকা রাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় মাকসুদুরের কাছ থেকে ৪০পিস ইয়াবা ও তামিম ফকিরের কাছ থেকে ২০ পিস ইয়াবাসহ মোট ৬০ পিস ইয়াবা উদ্ধারসহ ওই দুজনকে আটক করে পুলিশ।

তিনি আরো জানান, আটক ওই দু’জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।