মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নিহত, আহত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবীর দাস (৪৫) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নিহত, আহত ৩
মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নিহত, আহত ৩ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবীর দাস (৪৫) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খারশুল-গোয়ালখালী সড়কের মরিচা এলপিজি ফিলিং স্টেশনের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবীর দাস বরিশাল সদর থানার জিতেন লাল দাসের ছেলে। তিনি মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিরাজদিখান উপজেলার পাথারঘাটা বিদ্যুৎ উপকেন্দ্রের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রবীর দাস গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রবীর দাস মারা যান। আহত অন্য তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।