দেশ আজ সঙ্কটময় সময় অতিক্রম করছে : মুহাম্মদ শাহজাহান

মুহাম্মদ শাহজাহান বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণের যে রায় প্রকাশ পেয়েছে, তা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হলে তা গণতান্ত্রিক হতে পারে না এবং জনগণ তা কখনো মেনে নেবে না ‘

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
মুহাম্মদ শাহজাহান
মুহাম্মদ শাহজাহান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘দেশ আজ এক সঙ্কটময় সময় অতিক্রম করছে। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক পরিচয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, বিশেষ করে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিয়ে জুলাই শহীদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসে।’

শুক্রবার (২৪ এপ্রিল) নগরীর আর বি কনভেনশন সেন্টারে চান্দগাঁও থানা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণের যে রায় প্রকাশ পেয়েছে, তা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হলে তা গণতান্ত্রিক হতে পারে না এবং জনগণ তা কখনো মেনে নেবে না।’

চান্দগাঁও থানা আমির মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সাল মো: ইউনুছ, মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগর সাংগঠনিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত চসিক মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন সিরাজী, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রইছুর রহমান চৌধুরী তিতু, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন সরকার, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান চৌধুরী প্রমুখ।

সম্মেলনে পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবল হাসান রুমী, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, চান্দগাঁও থানা নায়েবে আমির অধ্যাপক জসিম উদ্দিন, মাওলানা মিয়া মো: হোসাইন শরীফ, গাজী মো: ইসমাইল ইঞ্জিনিয়ার ওমর ফারুক, নুরুল মোস্তফা হেলালী, মুজিবুর রহমান, হাফেজ আব্দুল আজিজ শোয়াইব, আবদুল কাদের পাটোয়ারী, ড. জাকির হোসাইন হাওলাদার, অধ্যাপক মো: ইসমাইল, নুরুল আলম ও মাওলানা মহসিন আল হোসাইনি প্রমুখ উপস্থিত ছিলেন।