গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

শুক্রবার ( ১০ এপ্রিল) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা ঈদগাহ মাঠে এসে শেষ হয়। এর আগে টাউন হল মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লা নগরীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
কুমিল্লা নগরীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের নেতাকর্মীরা।

শুক্রবার ( ১০ এপ্রিল) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা ঈদগাহ মাঠে এসে শেষ হয়। এর আগে টাউন হল মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে কোনো সরকারই নৈতিক বৈধতা দাবি করতে পারে না। জনগণের অধিকার হরণ করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে এসেছে।

এসময় কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারি সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল, এ‍্যাডভোকেট নাছির আহমেদ মোল্লা, ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ বক্তব্য রাখেন। ‎

বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং এ দাবিতে দেশব্যাপী আন্দোলন জোরদারের আহ্বান জানান।