দিনাজপুরে ইসলামী ব্যাংকে এক ঘণ্টার কর্মবিরতি পালিত

ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ, ব্যাংকের আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, এস আলম গোষ্ঠী ও ফ্যাসিবাদী শক্তির দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ১ ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরে ইসলামী ব্যাংকে এক ঘণ্টার কর্মবিরতি পালিত
দিনাজপুরে ইসলামী ব্যাংকে এক ঘণ্টার কর্মবিরতি পালিত |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ, ব্যাংকের আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, এস আলম গোষ্ঠী ও ফ্যাসিবাদী শক্তির দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ১ ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে বিতর্কিত ও অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের অপসারণ অত্যন্ত জরুরি। একই সাথে আমানতকারীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল প্রভাব বিস্তার করে আসছে, যার ফলে গ্রাহক ও সাধারণ আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা গ্রাহকদের ওপর সংঘটিত পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সচেতন গ্রাহক ফোরাম, দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কর্মসূচিটি শুরু হয়।

এ সময় বক্তব্য রাখেন আবুল হাসেম, হাফিজুর রহমান, রাশেদুল ইসলাম রিপন, সিরাজুল ইসলাম, রিয়াজুল কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।