লৌহজংয়ে ইউএনও ও এসিল্যান্ড কার্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
লৌহজংয়ে ইউএনও ও এসিল্যান্ড কার্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক
লৌহজংয়ে ইউএনও ও এসিল্যান্ড কার্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে তিনি এ পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাহমুদুর রহমান খোন্দকার, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু এবং সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে নামজারি, খতিয়ান সংশোধনসহ ভূমি সেবার বর্তমান অবস্থা পর্যালোচনা করেন।

এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি। তাদের অভিজ্ঞতা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেবার মান, গতি ও স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের কার্যক্রম আরো গতিশীল, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেন।