সিলেটে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি আরো ৬২

২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৬২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চারজন ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ছয়জন ভর্তি রয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা |ফাইল ছবি

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। যদিও গত ২৪ ঘণ্টায় হাম বা হাম উপসর্গে নতুন করে কেউ মারা যায়নি। তবে এই সময়ে নতুন করে ৬২ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ২২৭ জন।

শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় মোট ৫৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৩০৭ জন, সিলেটে ১৯৬ জন, হবিগঞ্জে ৬১ জন (এর মধ্যে দু’জন রুবেলা) ও মৌলভীবাজারে ২৭ জন রয়েছে।

অন্যদিকে, হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা আগের মতোই ১০৮ জন রয়েছে। মৃতদের মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স রয়েছেন এবং বাকি ১০৭ জন শিশু। মৃত্যুবরণকারীদের মধ্যে মাত্র চারজনের শরীরে পরীক্ষাগারে হাম নিশ্চিত হয়েছিল, বাকিদের মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে সুনামগঞ্জে সর্বোচ্চ ৪৮ জন, সিলেটে ৩৬ জন, মৌলভীবাজারে ১৩ জন ও হবিগঞ্জে ১১ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৬২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চারজন ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ছয়জন ভর্তি রয়েছে।

সিলেট বিভাগে বর্তমানে চিকিৎসাধীন ২২৭ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৭ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, মাউন্ট এডোরা হাসপাতালে তিনজন, সিলেট লায়ন্স হাসপাতালে তিনজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দু’জন ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি শিশুদের জ্বর, শরীরে র‌্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।