কুড়িগ্রামে স্বাস্থ্যকর নগরী গড়তে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সাপ্তাহিক শনিবারের নিয়মিত কর্মসূচি হিসেবে শহরের কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
কুড়িগ্রামে জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
কুড়িগ্রামে জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান |নয়া দিগন্ত

স্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। এ সময় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধের আহ্বান জানান কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

শনিবার (১৬ মে) সকালে সাপ্তাহিক শনিবারের নিয়মিত কর্মসূচি হিসেবে শহরের কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচেতনতা ও পরিচ্ছন্নতা। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।’

তিনি বলেন, ‘কুড়িগ্রামে এখনো বড় ধরনের ডেঙ্গুর প্রাদুর্ভাব না থাকলেও বর্ষা মৌসুমকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাজমুন নাহার বিউটি প্রমুখ।

পরে অংশগ্রহণকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দেয়া হয়।