কাঁঠালিয়ায় ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড

সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মকবুল হোসেন এ কারাদণ্ড দেন।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Jhalokati
কাঁঠালিয়ায় থানা
কাঁঠালিয়ায় থানা |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মো: রাজু লাহেরী (২১) নামের এক যুবককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মকবুল হোসেন এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত রাজু লাহেরী উপজেলার আমুয়া গ্রামের মরহুম সত্তার লাহেরীর ছেলে।

জানা যায়, উপজেলার আমুয়া গ্রামের এক স্কুল ছাত্রীকে উত্যক্ত ও অশ্লীল কথা বলে একই গ্রামের মো: রাজু লাহেরী। ওই শিক্ষার্থীর বাবা ও স্বজনরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

পরে অভিযুক্ত মো: রাজু লাহেরীকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে গেলে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউএনও মো: মকবুল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০৯ ধারায় তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মকবুল হোসেন বলেন, ‘ইভটিজিং করার অপরাধে রাজু লাহেরীকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’