ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এম এ খালেক।
মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।
এম এ খালেক ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়নাল হাজারী কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া সদর উপজেলার মোটবী ইউনিয়নের লষ্করহাট বড় মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
এম এ খালেক জানান, সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর হবে। এক্ষেত্রে তিনি দায়িত্ব পালনে আন্তরিকতার সাথে যথাসাধ্য চেষ্টা করবেন।



