শেরপুর-৩ আসনের নির্বাচনী সহিংসতা ও হামলায় আহতদের খোঁজখবর নিতে ময়মনসিংহে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টার দিকে তিনি আহতদের পরিদর্শন করবেন।
জানা গেছে, বিকেল ৪টার দিকে জামায়াত আমির চরপাড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পরিদর্শন করবেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন। এ সময় তিনি চিকিৎসকদের সাথেও কথা বলতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি শেরপুর-৩ আসনে নির্বাচনী সহিংসতায় বেশ কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



