চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাল ভোটের চেষ্টার অভিযোগে শাহাবুদ্দিন নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের নাপিতখালী ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
শাহাবুদ্দিন ওই ইউনিয়নের আব্দুস সাত্তারের ছেলে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তারিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তি জাল ভোট দেয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরা হয়।
তিনি আরো জানান, তিনি কোন দলের সমর্থক এ বিষয়ে এখনো জানা যায়নি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



