ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সোমবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপি সমর্থিতরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে এবং জামায়াত সমর্থিতরা চারটি পদে জয়ী হন।
সভাপতি পদে মো: ফরিদ উদ্দিন খান নয়ন ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মঈন উদ্দিন পেয়েছেন ১৩১ ভোট। অপর প্রার্থী বিমল চন্দ্র শীল পেয়েছেন ৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে হাছান মাহমুদ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলায়েত হোসেন পেয়েছেন ১৫১ ভোট।
সহ-সভাপতি পদে মো: শহিদুল ইসলাম ২০৪ ভোট ও মো: শামসুদ্দিন ১৯৪ পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: আলাউদ্দিন বিন ওয়াদুদ ১৭০ ভোট, অডিটর হুমায়ুন কবির বাদল ১৪৩ ভোট, অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান ১৬৩ ভোট লাইব্রেরী সম্পাদক পদে ইয়াসিন আরাফাত তারেক ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত গণ হলেন আব্দুল্লাহ আল মামুন জুয়েল (২০০) মোহাম্মদ মনির উদ্দিন সোহাগ (১৭২) শাহিদুল হক (১৬৯) নাঈম উদ্দিন (১৫৭) আরিফুল ইসলাম (১৫৫) ও মো: আব্দুর রহিম সুজন (১৫২)।
নির্বাচন কমিশনার নুরুল আমিন খান জানান, সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৩৪৬ জন সদস্যের মধ্যে ৩২৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে। গণনা শেষে রাত সাড়ে ১২টায় ফলাফল ঘোষণা করা হয়।



