বগুড়ায় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে রোজার শুরুতেই পণ্যের দাম বেশি

রমজানের শুরুতইে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে ইফতার সামগ্রীর দামে রোযাদাররা নাখোশ।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া ফতেহ আলী বাজার
বগুড়া ফতেহ আলী বাজার |নয়া দিগন্ত

রমজানের শুরুতইে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে ইফতার সামগ্রীর দামে রোযাদাররা নাখোশ।

বগুড়ায় বাজার ঘুরে দেখা গেছে, রোজা শুরুর আগেই কয়েকটা পণ্যের দাম হঠাৎ বেড়ে গেছে। এর মধে বুন্দিয়া, ছোলা বুট, বেসন, চিনি, অন্যতম। এ ছাড়া ইফতার সামগ্রীর মধ্যে, ঝুড়ি, জিলাপি, শরবত, খেজুর, জিলাপি, মাছ, গরুর গোশত, দেশীমুরগি, ব্রয়লার মুরগি, খাসির গোশত, মাছ, টমেটো, গাঁজর, কাঁচা মরিচ, পেঁয়াজ, লেবু, শষা, আলু, বেগুন, লাউ অন্যতম। কোন পণ্যের সরবরাহ সংকট না থাকলেও অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা লুটে নিচ্ছে। এসব পণ্য শতকরা ২০-৩০ টাকা দাম বেশি নেয়া হচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ।

বগুড়া ফতেহ আলী বাজারের ক্রেতা জুবায়ের হাসান অভিযোগ করেন, মুসলিম দেশ গুলোতে রোজার আগে ব্যবসায়ী ও সরকারের পক্ষ থেকে দাম কমানোর কথা শুনি। কিন্তু বাংলাদেশ ৮৫ ভাগ মুসলমানের দেশ হলেও এখানে রোজার আাগে দাম বাড়ানো হয় কোন কারণ ছাড়াই। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। তারা এ ব্যাপারে নতুন সরকারের নিকট কঠোর পদক্ষেপ কামনা করেন।