ময়মনসিংহের গফরগাঁও উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রদলের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষ থেকে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা পৌর শহরের বিভিন্ন মোড়ে পথচারী ও সাধারণ মানুষের মাঝে এ ইফতার বিতরণ করেন।
এ সময় মুক্তার হোসেন বলেন, ‘নতুন বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষ থেকে আমরা আজকে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছি।’
এই ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।



