কুমিল্লায় মোহাম্মদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে রামাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার ফুডপ্যাক উপহার প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো: সোলায়মান কবির মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল্লাহ ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৪ দেবিদ্বারের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা আমির অধ্যাপক শহিদুল ইসলাম, মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন মুন্সী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি মো: কামাল হোসেন সরকার, পরিষদের সহ-সভাপতি ও মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: জামাল হোসেন, মাওলানা আব্দুল মান্নান, অর্থ সম্পাদক মো: আলী আশ্রাফ, মাওলানা কামাল উদ্দিন মুন্সী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা খোরশেদ আলম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



