বিএনপি সরকার গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করার প্রতিবাদে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে লিফলেট বিতরণ করেছেন নীলফামারী জেলা জামায়াতের নেতাকর্মীরা।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের নেতাকর্মীরা শহরের চৌরঙ্গী মোড় থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কর্মপরিষদ সদস্য প্রভাযক আব্দুল কাদিম ও কাজী আব্দুল মালেক, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হামিদুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ, নায়েবে আমির মাওলানা মোহাম্মদ মুছাসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।



