দর্শনায় অবৈধ ডিজেল মজুদ, ১০ হাজার টাকা জরিমানা

ট্রাক্টর ড্রাইভারের কাছে উপজেলা কৃষি অফিসের ফুয়েল কার্ড থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
অবৈধভাবে ডিজেল মজুদ
অবৈধভাবে ডিজেল মজুদ |ফাইল ছবি

চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ করায় এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১২টায় এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহীন আলম।

অভিযানে সূত্রে যায়, দর্শনা পুরাতন বাজারের মেসার্স এস আর এন্টারপ্রাইজ মালিক সেলিম উদ্দীন শান্তর তেলের দোকান থেকে ট্রাক্টর ড্রাইভারে কাছে ডিজেল তেল বিক্রয় করতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। দর্শনা থানার পুলিশ ঘটলাস্থলে এসে সত্যতা পেয়ে ট্র্যাক্টরসহ ড্রাইভারকে আটক করে। পরে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমকে জানালে তিনি রাত পৌনে ১২টায় ঘটনাস্থলে এসে সত্যতা নিশ্চিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং পেট্রোলিয়াম আইন অনুযায়ী মেসার্স এস আর এন্টারপ্রাইজের মালিক সেলিমউদ্দীন শান্তকে ১০ হাজার টাকা জরিমানাসহ দোকানে থাকা আনুমানিক ১৩০ লিটার ডিজেল জব্দ করে পুলিশের নিকট হস্তান্তর করেন।

আজ সকালে আটককৃত তেল কৃষকের কাছে বিক্রয় করে টাকা সরকারি কোষাগার জমা করা হয়। অপরদিকে ট্রাক্টর ড্রাইভারের কাছে উপজেলা কৃষি অফিসের ফুয়েল কার্ড থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।