রাজশাহী ব্যুরো
পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।
শনিবার (৭ মার্চ) নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে ব্যবসায়ী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, সাংবাদিকসহ দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের বিএনপির সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাইন উদ্দিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিজ্ঞানী প্রফেসর ড. একেএম আজহারুল ইসলাম, মহানগর জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম ও ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ সাকিব আনজুমের পিতা মইনুল হক, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী বার সমিতির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক জমসেদ আলীসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং পেশাজীবী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি রাজশাহীকে একটি নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সভাপতির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, রমজানের শিক্ষা সমাজ ও রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র হওয়া উচিত। সমাজের অন্যায় দূর করতে হলে তাকওয়াবান ও নৈতিকতাসম্পন্ন মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।



