মুন্সীগঞ্জে এক অসহায় চালককে একটি অটোরিকশা উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় জামায়াতের পক্ষ থেকে অটোরিকশা হস্তান্তর করা হয়।
এ সময় উত্তর কেউয়ার এলাকার বাসিন্দা মো: সালামত খানের ছেলে মাসুদ খানের হাতে অটোরিকশার চাবি তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস।
অটোরিকশা হস্তান্তর শেষে জেলা জামায়াত আমির আ জ ম রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, জামায়াত সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। দল-মত নির্বিশেষে সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে দলটি।
তিনি বলেন, জাকাতভিত্তিক কল্যাণরাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে দেশে দারিদ্র দূর করা সম্ভব। এমন একটি রাষ্ট্র গঠনে জামায়াত কাজ করে যাচ্ছে, যেখানে দরিদ্র মানুষকে অন্যের কাছে হাত পাততে হবে না।
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটওয়ারী, সদর উপজেলা আমির মো: নুরুল আমিন সিকদার, সেক্রেটারি মো: মজনু দেওয়ান, অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



