লৌহজংয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৪

মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
গ্রেফতাররা
গ্রেফতাররা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার তেলিপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩০), মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কয়কীর্তন গ্রামের মো: আরিফ হোসেন (২৫), চাঁদপুর উত্তর মতলব থানার মিঠুরকান্দী গ্রামের শরিফুল্লাহ সৈকত (২৭) ও মো: আসিক বেপারী (২৬)।

এর আগে, বৃহস্পতিবার রাতে লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা ও পদ্মা সেতু উত্তর থানাধীন কাজির পাগলা এলাকায় পৃথক অভিযানে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি ইসতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপ-পরিদর্শক (নিঃ) রিজাউল কাজীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় গোয়ালীমান্দ্রা স্টীল ব্রীজ টু শ্রীনগরগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় শফিকুল ও আরিফকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে, মাত্র এক ঘন্টার ব্যবধানে রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একই টিম পাশ্ববর্তী পদ্মাসেতু উত্তর থানাধীন কাজির পাগলা এলাকার পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় সৈকত ও আসিককে (২৬) ৩৫ পিস ইয়াবাসহ আটক করেন।

জেলা ডিবি পুলিশের ওসি ইসতিয়াক আশফাক রাসেল জানান, এ বিষয় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।