এক দিনের সফরে সিলেটে আসছেন ডা: শফিকুর রহমান

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত সভায় যোগদান করবেন ডা: শফিকুর রহমান।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান |ফাইল ছবি

এক দিনের সফরে সিলেটে আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

সোমবার (১ জুন) রাত ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার।

রাত ১০টায় নগরীর সোবহানীঘাটস্থ সিলেট ইবনে সিনা হাসপাতালে বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রবীন জামায়াত নেতা ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে যাবেন জামায়াত আমির। এরপর সেখান থেকে তিনি নগরীর শিবগঞ্জ সবুজবাগস্থ বাসায় রাত্রিযাপনের জন্য অবস্থান করবেন।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত সভায় যোগদান করবেন ডা: শফিকুর রহমান। এছাড়া তিনি বেলা ১১টায় সিলেট সদর উপজেলার সোনাতলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার বাড়িতে যাবেন। এরপর দুপুর ১২টায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন জামায়াত আমির। বিকেল ৫টায় শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন এবং সবশেষ সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ জামায়াত কার্যালয়ে জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন ডা: শফিকুর রহমান।

এরপর জামায়াত আমির রাত ১০টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন।