ধলেশ্বরী নদীতে ইট পরিবহনকারী একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, নদী তীরের অদূরে একটি ইটবাহী বাল্কহেড ধীরে ধীরে নদীতে ডুবে যাচ্ছে। এ সময় বাল্কহেডে থাকা দিনমজুর ও চালক পানিতে ঝাঁপিয়ে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাবিকুজ্জামান বলেন, ‘ঘটনার কথা শুনেছি এবং একটি ভিডিও পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জেনে পরে জানানো যাবে।’



