দুই আসনের নির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম আজাদের সাথে রাজধানীর পল্টন কার্যালয়ে এনসিপি ও জামায়াতে ইসলামী নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় আয়োজিত এ সাক্ষাতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন এনসিপি মুন্সীগঞ্জ সদর-এর প্রধান সমন্বয়ক গাজী আব্দুল আলিম, টঙ্গীবাড়ীর প্রধান সমন্বয়ক ইশতিয়াক আহমেদ এবং সিরাজদিখানের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী নেওয়াজ।
এছাড়া শক্তি মুন্সীগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়ক মাহমুদুল হাসান ও টঙ্গীবাড়ী এনসিপির সদস্য সাকিব বেপারী উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার সূরা সদস্য হেমায়েত উদ্দিন, টঙ্গীবাড়ী থানা আমির মোহাম্মদ হাবিবুর রহমান এবং সাবেক আমির আব্দুল বারীও এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, মুন্সীগঞ্জ জেলার সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক পরিবেশে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অঙ্গনে সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



