বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

শুধু একটি দিনকে কেন্দ্র করে নারীদের প্রতি সম্মান প্রদর্শন করলে হবে না। প্রতিদিন এবং প্রতি মূহুর্তেই নারীদের প্রতি আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Location :

Chattogram
আলোচনা সভা
আলোচনা সভা |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওমর সানী আকন।

প্রধান অতিথির বক্তব্যে ওমর সানী আকন বলেন, ‘শুধু একটি দিনকে কেন্দ্র করে নারীদের প্রতি সম্মান প্রদর্শন করলে হবে না। প্রতিদিন এবং প্রতি মূহুর্তেই নারীদের প্রতি আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা নিজ নিজ জায়গায় দায়িত্বশীল হলে নারীদের প্রতি আর বৈষম্য থাকবে না।’

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সুপণ নন্দী, উপজেলা সমবায় কর্মকর্তা ওবাইদুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসেন মানিক, অ্যাকাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক শিহাব উদ্দীন প্রমুখ।