মাদকমুক্ত সমাজ গড়তে সুনামগঞ্জের তাহিরপুরে মাদকবিরোধী মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে চারাগাঁও পয়েন্টে অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সচেতন যুবক, চারাগাঁও ইসলামী যুব সংঘ আল-ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ (মাইঝহাটি), বাশতলা যুব সংঘ, ফ্রেন্ড সোসাইটি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধনে রিপন আহমেদ, মুফতি আব্দুল হামিদ আনোয়ার হোসাইন, মাওলানা নুরে আলম, ইব্রাহিম খলিল, নিজাম, উদ্দিন মিনার, লিমন আহমেদ, আতহার আলী, তাফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, মাদক যুব সমাজে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকা হওয়ায় এলাকার চিহ্নিত মাদক কারবারিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এদেরকে কঠোরভাবে দমন করতে হবে, না হলে আগামী দিনগুলোতে সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
মাদকমুক্ত রাষ্ট্র বিনির্মাণে সবাই এগিয়ে আসলে দেশ সুন্দর হবে এবং সমাজের উঠতি বয়সী যুবকরা দেশ ও পরিবারের কাজে লাগবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদককারবারী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানান এবং সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।



