কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

মালামাল নিয়ে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন ভ্যানচালক রবিউল। এ সময় একই দিকে যাওয়া ট্রাক্টরের ধাক্কায় গুরুত্বর আহত তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (২৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন শিশু নিকেতন স্কুল ও কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকার মরহুম নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মালামাল নিয়ে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন ভ্যানচালক রবিউল। এসময় একই দিকে যাওয়া ট্রাক্টরের ধাক্কায় গুরুত্বর আহত তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’