গাজীপুরে নবাগত জেলা প্রশাসক

আমি তদবির করে আসিনি, আমার কাছে অবৈধ তদবির করবেন না

‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে গাজীপুরে পাঠিয়েছেন মানুষের সেবার জন্য, আমি নিজে থেকে আসিনি। আমি কোনো তদবির করে যেহেতু আসিনি। তাই দয়া করে কেউ আমার কাছে কোনো বিষয়ে অবৈধ তদবির করবেন না। কোনো অযাচিত দেনদরবার করবেন না, এটা আমার অনুরোধ।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাজীপুরে নবাগত জেলা প্রশাসক
গাজীপুরে নবাগত জেলা প্রশাসক |নয়া দিগন্ত

‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে গাজীপুরে পাঠিয়েছেন মানুষের সেবার জন্য, আমি নিজে থেকে আসিনি। আমি কোনো তদবির করে যেহেতু আসিনি। তাই দয়া করে কেউ আমার কাছে কোনো বিষয়ে অবৈধ তদবির করবেন না। কোনো অযাচিত দেনদরবার করবেন না, এটা আমার অনুরোধ।’

বুধবার (২৫ মার্চ) বিকেলে গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূইয়া জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মাজহারুল ইসলাম মাসুম, মোস্তাফিজুর রহমান টিটু, মো: মুজিবুর রহমান, সাবেক সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি রেজাউল বারী বাবুল ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

তিনি বলেন, আমি কোনো ফুলের মালা চাই না, আমি কাজের মাধ্যমে মানুষের ভালবাসা পেতে চাই। মানুষ তার কর্মের মাধ্যমে বেচেঁ থাকে। আমি গাজীপুরবাসীর সেবা করতে এসেছি। গাজীপুরের উন্নয়ন ও অগ্রগতি সাধন করাই আমার মূল লক্ষ।

তিনি আরো বলেন, আমাদেরকে যে কোনো কাজ শুরুর আগে তিনটি বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে। এরমধ্যে প্রথমত: কাজটি সামাজিকভাবে গ্রহণযোগ্য হবে কি-না, দ্বিতীয়ত: সেটি অর্থনৈতিকভাবে ক্ষতির কারণ হবে কি-না এবং তৃতীয়ত: পরিবেশের ক্ষেত্রে তা বিরূপ প্রতিক্রিয়ার কারণ হবে কি-না।