মুন্সীগঞ্জে পিস্তল-ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ আবির মাঝি মৃদুল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে পিস্তল-ইয়াবাসহ যুবক গ্রেফতার
মুন্সীগঞ্জে পিস্তল-ইয়াবাসহ যুবক গ্রেফতার |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ আবির মাঝি মৃদুল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবির মাঝি উপজেলার মাকুহাটি এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভট্টাচার্যেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বণিক্যপাড়া থেকে ডিঙ্গাভাঙ্গা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আবির মাঝিকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তার কোমর থেকে ম্যাগাজিনসহ দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তার পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওমর ফারুক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মুন্সীগঞ্জের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান জানান, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।