ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) মতিঝিলের একটি রেস্টুরেন্টে এই কর্মসূচি পালন করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা, ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের প্রয়াত নেতাকর্মী ও মিরসরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রয়াত নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়েছে।
ফোরামের সভাপতি মো: আইয়ুব খানের সভাপতিত্বে এবং সাধারণ অ্যাডভোকেট মুজাহিদ ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফোরামের প্রধান উপদেষ্টা আ ক ম জান্নাতুল করিম খোকন, উপদেষ্টা নাইমুল হাসান শিমুল, সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি একরামুল হক ভূঞা, একরাম এক সেলিম, শেখ মনসুর আহমেদ শিফলু, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার নিজামী প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া, ফোরামের সদস্য হাসান ইমাম লাভলু, মিরসরাই থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



