নলডাঙ্গায় লক্ষ্মী পেঁচা উদ্ধার ও অবমুক্ত

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফের সদস্য সংগঠন সবুজ বাংলার উদ্যোগে নাটোরের নলডাঙ্গার মাধনগর থেকে জালে আটকা অবস্থায় পেঁচাটিকে উদ্ধার করে সংগঠনের সদস্যরা।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
লক্ষ্মী পেঁচা
লক্ষ্মী পেঁচা |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর লক্ষ্মী পেঁচাটি অবমুক্ত করা হয়।

সোমবার (২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফের সদস্য সংগঠন সবুজ বাংলার উদ্যোগে নাটোরের নলডাঙ্গার মাধনগর থেকে জালে আটকা অবস্থায় পেঁচাটিকে উদ্ধার করে সংগঠনের সদস্যরা।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক মো: ফজলে রাব্বী বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে দেশব্যাপী কাজ করছে বিবিসিএফ। সারাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ বিবিসিএফ এর ২০ হাজারের অধিক স্বেচ্ছাসেবীরা কাজ করে। এই পেঁচাটিকে উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।’