মিরসরাইয়ে লোকালয় থেকে হরিণের বাচ্চা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাচ্চা হরিণ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা হরিণটি উদ্ধার করেন।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে লোকালয় থেকে হরিণের বাচ্চা উদ্ধার
মিরসরাইয়ে লোকালয় থেকে হরিণের বাচ্চা উদ্ধার |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাচ্চা হরিণ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা হরিণটি উদ্ধার করেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকা থেকে বাচ্চা হরিণ উদ্ধার করা হয়।

জানা গেছে, দুপুরের দিকে বাচ্চা হরিণটি দৌড়ে একটি পরিত্যক্ত পাইপের ভেতর ঢুকে পড়ে। এ সময় কয়েকটি কুকুর হরিণটিকে ধাওয়া করে। পরে স্থানীয়রা বিষয়টি লক্ষ করে বন বিভাগের কর্মীদের খবর দেন। খবর পেয়ে বন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হরিণের বাচ্চাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে মায়ের ডাকাডাকির শব্দ শোনার পর হরিণের বাচ্চাটিকে বনে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, হরিণ জবাইয়ের ঘটনার তদন্ত চলাকালে কয়েক কিলোমিটার দূরে একটি বাচ্চা হরিণ উদ্ধারের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে শারীরিক পরীক্ষা করে সেটিকে সুস্থ অবস্থায় বনে ছেড়ে দেয়া হয়। হরিণটির বয়স আনুমানিক এক মাস এবং এটি সম্পূর্ণ সুস্থ ছিল।

স্থানীয়রা জানায়, মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলের বনাঞ্চল উজাড় করে নির্মিত অর্থনৈতিক অঞ্চলে শিল্প-কারখানা গড়ে ওঠায় হরিণের অভয়ারণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে হরিণের আবাসস্থল সংকুচিত হয়ে পড়ছে। আগেও কয়েকটি হরিণ লোকালয়ে চলে আসার খবর পাওয়া গেছে। এর আগে গত শনিবার একটি হরিণ জবাইয়ের ঘটনা ঘটে।