বরিশাল বারের সভাপতিসহ ১১ আইনজীবীর জামিন

তবে ১২ নম্বর আসামি অ্যাডভোকেট মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
১২ আইনজীবীর মধ্যে একজনকে জামিন দেয়া হয়নি
১২ আইনজীবীর মধ্যে একজনকে জামিন দেয়া হয়নি |নয়া দিগন্ত

বিচারকের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

তবে ১২ নম্বর আসামি অ্যাডভোকেট মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সোমবার (২ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও দ্রুত বিচার আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল এ আদেশ দেন।

জামিনপ্রাপ্ত অপর আইনজীবীরা হলেন- বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক মীর্জা রিয়াজ হোসেন, জেলা আদালতের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না, সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা মহসিন মন্টু, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট সাঈদ, অ্যাডভোকেট হাফিজ উদ্দিন বাবলু, অ্যাডভোকেট তারেক আল ইমরান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন এবং অ্যাডভোকেট বসির উদ্দিন সবুজ।

এর আগে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার ১২ জন আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫-২০ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় বিচারকের সাথে অসৌজন্যমূলক আচরণ ও আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়।