কুড়িগ্রামে ইপিআই টিকাদান কার্যক্রমের আওতায় এক হাজার ৮১৫টি কেন্দ্রে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এ সময় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজাম উদ্দিন, এনসিপির মুকুল মিয়া, মাসুম মিয়া, ড্যাবের আহ্বায়ক ডা: মাহফুজার রহমান মারুফ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর নেওয়াজ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় জেলার নয় উপজেলা ও তিন পৌরসভা এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছরের নিচে দুই লাখ ৭১ হাজার ৬৯৯ জন ছেলে-মেয়েকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। ক্যাম্পেইন সফল করার জন্য তিন হাজার ৬২০ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। আগামী ১০ মে পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।



