মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বিধবার বসতঘর পুড়ে ছাই

মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বিধবা নুরের নাহারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সাড়ে ৭টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুনগর গ্রামের করিম ড্রাইভারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বিধবার বসতঘর পুড়ে ছাই
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বিধবার বসতঘর পুড়ে ছাই |নয়া দিগন্ত

মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বিধবা নুরের নাহারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সাড়ে ৭টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুনগর গ্রামের করিম ড্রাইভারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে বিধবা নুরের নাহারের শেষ সম্বল পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ নুরের নাহার কান্না জড়িত কণ্ঠে বলেন, আজ সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আমার তিন কক্ষ বিশিষ্ট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারি নাই। রমজান মাসে এলাকার বিভিন্ন মানুষ আমাকে ফিতরা এবং যাকাত বাবদ ৫০ হাজার টাকা দিয়েছে। সেই টাকাগুলোসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, দুই বছর আগে আমার স্বামী মারা গেছে। তার মৃত্যুর পর দুই ছেলেকে নিয়ে স্বামীর রেখে যাওয়া শেষ আশ্রয়স্থলে বসবাস করছি। সেটিও আজ আগুনে পুড়ে গেছে। আমি এখন ছেলেদের নিয়ে কিভাবে থাকবো।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার সাহলঙ মারমা বলেন, আমরা যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষতিগ্রস্থ পরিবারের ভাষ্যমতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে।