ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে অভিযুক্ত নুরুল ইসলাম (নুরু) সরদারকে (৬৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুল ইসলাম উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ জলবসন্তে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার (১২ মে) রাতে স্বামীর থেকে আলাদা ঘুমাচ্ছিলেন। এ সুযোগে তার শ্বশুর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।



