রাজশাহী মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতারের দাবি বিএনপি নেতার

রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের অপসারণ ও অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi City
রাজশাহী মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতারের দাবি
রাজশাহী মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতারের দাবি |নয়া দিগন্ত

রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের অপসারণ ও অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।

শুক্রবার (৯ মে) রাতে গণমাধ্যমে দেয়া এক লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান।

এতে বিএনপি নেতা নজরুল হুদা বলেন, ‘প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম আওয়ামী লীগের একজন দোসর। সম্প্রতি বিএনপির বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির ঘটনায় তৈরি করা একটি কনটেন্ট তিনি তার ফেসবুক আইডি থেকে শেয়ার করেছেন। একটি সরকারি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে থেকে তিনি এ ধরনের অপতৎপরতা চালাতে পারেন না। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের অপসারিত মেয়র ও পলাতক আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডি থেকে পোস্ট দিয়েছেন এ অধ্যক্ষ। এ ধরনের আরো বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাই আমরা তার অপসারণ ও অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমরা এ প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বেগজনক চিত্র দেখেছি। সেখানে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ গুটিকয়েক শিক্ষক-কর্মকর্তা। এছাড়া এ কেন্দ্রে অঘোষিত পাঁচ সদস্যের একটি সিন্ডিকেট রয়েছে। তারা হলেন- প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, একজন বহিরাগত (চিফ ইনস্ট্রাক্টর দাবিদার) আতিকুর রহমান, অ্যাসেট প্রজেক্টের ব্লক বাটিক ও স্কিন প্রিন্টিংয়ের গেস্ট ট্রেইনার মুন্নী আকতার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের স্ত্রী গেস্ট ট্রেইনার (গার্মেন্ট) শায়লা শারমিন ও গার্মেন্ট ট্রেডের ইনস্ট্রাক্টর শাহানাজ নাজনীন।’

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটির অবৈধ সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। বিএনপি এ দেশের গণমানুষের দল। দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল। এ দলের বিরুদ্ধে কারো ষড়যন্ত্র ও অপতৎপরতা বরদাশত করা হবে না।’