মাদারগঞ্জে বিজ্ঞান মেলা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Location :

Jamalpur
বিজ্ঞান মেলা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার
বিজ্ঞান মেলা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার, প্রদর্শনী এবং ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সায়েন্টিফিক অফিসার সম্রাট মোহাই মিনুল ইসলাম।

সেমিনারে বক্তারা বলেন, দেশের উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

এদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শন করেন। এতে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।