মিরসরাইয়ে দ্রুতগতির লরির চাপায় বৃদ্ধ নিহত

‘শুক্রবার সকালে লরিচাপায় নুরুল আলম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা লাশ বাড়িতে নিয়ে যান। গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছি।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
দ্রুতগতির লরির চাপায় বৃদ্ধ নিহত
দ্রুতগতির লরির চাপায় বৃদ্ধ নিহত |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী দ্রুতগামী লরির চাপায় মো: নুরুল আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নিজামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের আলী আহমদের ছেলে।

নিহতের চাচাত ভাই নুরুল মোস্তফা বলেন, ‘নুরুল আলম একজন পরহেজগার মানুষ ছিলেন। শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশে তিনি সীতাকুণ্ডের গফুর মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে নিজামপুর যান। সেখান থেকে মহাসড়ক পার হয়ে গন্তব্যে যাওয়ার সময় দ্রুতগতির একটি লরি তাকে চাপা দেয়।’

পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজামপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির লরির চাপায় পথচারী নুরুল আলম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি আটক করে থানায় নিয়ে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতিতে চলা খোলা গাড়িতে স্ক্র্যাপ বহন করা হয়। এতে প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। সম্প্রতি বিএসআরএম’র স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে দু’টি পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন দৈনিক জনতার মিরসরাই প্রতিনিধি আব্দুল মান্নান রানা।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি বলেন, ‘শুক্রবার সকালে লরিচাপায় নুরুল আলম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা লাশ বাড়িতে নিয়ে যান। গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছি।’