সাভারে ওয়ারেন্টভুক্ত সাবেক যুবদল নেতা গ্রেফতার

ঢাকার সাভার পৌর এলাকার দক্ষিণ ভক্তারপুর থেকে ওয়ারেন্টভুক্ত যুবদলের সাবেক নেতা তালুকদার জাহিদুল ইসলাম জুয়েলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
গ্রেফতার তালুকদার জাহিদুল ইসলাম জুয়েল
গ্রেফতার তালুকদার জাহিদুল ইসলাম জুয়েল |নয়া দিগন্ত

ঢাকার সাভার পৌর এলাকার দক্ষিণ ভক্তারপুর থেকে ওয়ারেন্টভুক্ত যুবদলের সাবেক নেতা তালুকদার জাহিদুল ইসলাম জুয়েলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) রাত ৯টায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী নয়া দিগন্তকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার জুয়েল তোফাজ্জল হোসেনের ছেলে এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

ওসি আরমান আলী জানান, জুয়েল দণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।