পুঠিয়ায় পুকুরে ব্যবহৃত বৈদ্যুতিক তারে জড়িয়ে ভাই-বোনের মৃত্যু

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুকুরে ব্যবহৃত বিদ্যুতের তারে জড়িয়ে শিল্পী (৮) ও সলেমান (৭) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Puthia
পুঠিয়ায় পুকুরে ব্যবহৃত বৈদ্যুতিক তারে জড়িয়ে ভাই-বোনের মৃত্যু
পুঠিয়ায় পুকুরে ব্যবহৃত বৈদ্যুতিক তারে জড়িয়ে ভাই-বোনের মৃত্যু |প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুকুরে ব্যবহৃত বিদ্যুতের তারে জড়িয়ে শিল্পী (৮) ও সলেমান (৭) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে পুঠিয়ার শিলমাড়িয়া এলাকার মঙ্গলপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

শিল্পী ও সলেমান ওই গ্রামের রহমতুল্লাহর সন্তান।

রহমতুল্লাহ জানান, ‘দুপুরে খাবার খাওয়ার সময় তাদেরকে ডাকাডাকি করি। এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে দেয়া বৈদ্যুতিক তারের সাথে আমার দুই সন্তানের লাশ পড়ে থাকতে দেখি। দুই ছেলে-মেয়েকে একসাথে হারিয়ে আমি এখন সন্তানহারা হয়ে গেলাম।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ‘দুই শিশুর এভাবে মৃত্যুর ঘটনা মর্মান্তিক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’