বগুড়ায় জামায়াতের ইফতার মাহফিল

‘ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে’

রোববার সদরের বোর্ডের বাজার স্কুল মাঠে শেখেরকোলা ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া জামায়াতের ইফতার মাহফিলে অতিথিরা
বগুড়া জামায়াতের ইফতার মাহফিলে অতিথিরা |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, ‘সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামী কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। সমাজের রন্ধে-রন্ধে যে বৈষম্য, বিচারহীনতা সৃষ্টি হয়েছে, এখান থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

রোববার (৮ মার্চ) সদরের বোর্ডের বাজার স্কুল মাঠে শেখেরকোলা ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবিদুর রহমান বলেন, ‘বদর যুদ্ধ আমাদের জানিয়ে দিচ্ছে, সংখ্যা বা অস্ত্রের চেয়ে ঈমান, ধৈর্য ও আল্লাহর ওপর অগাধ বিশ্বাসই বিজয়ের চাবিকাঠি। মাত্র ৩১৩ জন ঈমানের বলে বলীয়ান হয়ে আবু জাহেলের সহস্রাধিক সৈন্যকে পরাজিত করে মুসলমানরা বিজয় অর্জন করেছিল। কারণ মুসলমানদের মধ্যে ছিল ঈমানী শক্তি, ধৈর্য এবং এক আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা।’

ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় বদর যুদ্ধ থেকে শিক্ষা নিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ‘রোজাদারকে সামান্য কিছু দিয়ে হলেও ইফতার করালে একটি পূর্ণ রোজার সওয়াব পাওয়া যায়, গুনাহ মাফ হয় এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়। পবিত্র কোরআন নাজিলের মাস রমজানে দান, জাকাত-সদাকাহ, ফিদিয়া দিয়ে আত্মীয়, প্রতিবেশী, অধীনস্থ গরিব রোজাদারদের সাহায্য করাও পূণ্যের কাজ।‘

শেখেরকোলা ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাফিজার রহমান মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাসেত, শহর মানবসেবা সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন ও প্রভাষক হেলাল উদ্দিন।