নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোট প্রার্থী হান্নান মাসউদ বিজয়ী

প্রাপ্ত ফলাফলে হান্নান মাসউদ পেয়েছেন ৯০ হাজার ১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ
১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সর্বমোট ১০৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন। প্রাপ্ত ফলাফলে হান্নান মাসউদ পেয়েছেন ৯০ হাজার ১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট। হান্নান মাসউদ ২৬ হাজার ৭৪৬ ভোটে এগিয়ে রয়েছেন। এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নোয়াখালী-৬ আসনটি ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৯ হাজার ১৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৮ হাজার ৩০৯ জন এবং নারী ভোটার এক লাখ ৬০ হাজার ৮৭৫ জন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, এখন পর্যন্ত সব কয়টি কেন্দ্রের ফলাফল পাওয়া গিয়েছে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আবদুল হান্নান মাসুদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলো।